গাবতলীতে সৈয়দ আহমেদ কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
বগুড়ার গাবতলীর সৈয়দ আহমেদ কলেজে নবীনবরণ ও অনার্সে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোর্শেদ মিলটন।কলেজ গভর্নিং বডির সভাপতি ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান।বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন এবং মডেল থানার ওসি রাকিব হোসেন।অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি মফিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, বিএনপি নেতা আতিকুর রহমান পিন্টু।
রফিকুল ইসলাম, দাতা সদস্য শহীদুল হক, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মণ্ডল, প্যানেল চেয়ারম্যান রাজা মণ্ডল, রূপালী বেগমসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের শেষে অতিথিরা কলেজের ক্যান্টিন উদ্বোধন করেন।এর আগে এমপি মোর্শেদ মিলটন গাবতলী শহীদ জিয়া মডেল কলেজে নবীনবরণ এবং একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।ওই অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সভাপতি এম আর হাসান পলাশের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ জান্নাতুল ফেরদৌসী শিউলী। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন।দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নবীনবরণ অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।