Joy Jugantor | online newspaper

কাহালুতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কাহালু (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫১, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৯:৫৩, ২৩ সেপ্টেম্বর ২০২৬

কাহালুতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কাহালুতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে বগুড়ার কাহালুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।কাহালু উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। প্রতিকূল আবহাওয়া ও ঝড়-বৃষ্টি উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।এদিকে পাইকড় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ইউনিয়ন বিএনপির নেতা ও প্যানেল চেয়ারম্যান আলহাজ মো. খোরশেদের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।বিক্ষোভ মিছিলটি কাহালু পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পরে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।