Joy Jugantor | online newspaper

পাইকড় ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে ৩ শতাধিক মোটরসাইকেলের শোডাউন

কাহালু (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৭, ২২ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২১:০৯, ২২ সেপ্টেম্বর ২০২৬

পাইকড় ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে ৩ শতাধিক মোটরসাইকেলের শোডাউন

পাইকড় ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে ৩ শতাধিক মোটরসাইকেলের শোডাউন

বগুড়ার পাইকড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. খোরশেদ আলম ঘটুর সমর্থনে তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে আয়োজিত এ শোডাউনে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক মোটরসাইকেল নিয়ে অংশ নেন। শোডাউনটি পাইকড় ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গ্রাম পরিদর্শন করে।এ সময় অংশগ্রহণকারীরা মোটরসাইকেল নিয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান ঘুরে এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

শোডাউনকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ্ব মো. খোরশেদ আলম ঘটুর প্রার্থিতার সমর্থনে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ আরও জোরদার করাই ছিল এ কর্মসূচির উদ্দেশ্য।শোডাউনে অংশ নেওয়া নেতাকর্মীরা খোরশেদ আলম ঘটুর সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁর প্রার্থিতার প্রতি সমর্থন জানান।