Joy Jugantor | online newspaper

শেরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৩, ২২ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

শেরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

​বগুড়ার শেরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ঘরবাড়ি নির্মাণ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. আসাদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি তাঁর ভাই মো. রোজিব উদ্দিনের (৩০) বিরুদ্ধে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।​অভিযোগ ও স্থান সূত্রে জানা গেছে, শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বংশধর এলাকায় মৌজা- বংশধর, দাগ নং-৩৫৫ এবং আরএস খতিয়ান নং-৬৪ এর অন্তর্গত ৯ শতাংশ জমি আসাদুল ইসলাম ও তাঁর ভাই রোজিব উদ্দিন যৌথভাবে ক্রয় করেন। চুক্তি অনুযায়ী পূর্ব-পশ্চিম পাশে সাড়ে ৪ শতাংশ করে জমি ভাগ করে নেওয়ার কথা ছিল। তবে আসাদুলের অভিযোগ, তাঁর অগোচরেই রোজিব উদ্দিন উক্ত জমির সামনের অংশ নিজের ছেলে মো. জোবায়ের সুলতানের নামে দলিল করে নেন।​

পরবর্তীতে ওই জমিতে জোরপূর্বক ঘরবাড়ি নির্মাণ শুরু করলে আসাদুল বাঁধা দেন। অভিযোগ অনুযায়ী, বাঁধা দেওয়ার কারণে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই ঘটনায় বিজ্ঞ আদালতে একটি মামলা (নং- ১৭৬/অন্য) বিচারাধীন রয়েছে। আদালত বিরোধপূর্ণ ওই জমিতে উভয় পক্ষকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন।​অভিযোগে আরও উল্লেখ করা হয়, আদালতের সেই আদেশ অমান্য করে গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রোজিব উদ্দিন পুনরায় জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করেন। এ বিষয়ে বাঁধা দিলে বাদী আসাদুল ইসলামকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। জমিতে বিরোধকে কেন্দ্র করে যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করছেন।​অভিযুক্ত রোজিব উদ্দিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা দুই ভাই এক সঙ্গে জমি কিনেছি। সামনের অংশ আমার ছেলের নামে দলিল করে দেওয়া, তাই আমি সামনে ঘর করেছি।​এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মইনুদ্দিন জানান, ঘটনাটি নিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।