দুপচাঁচিয়ায় যুবদলের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
বগুড়ার দুপচাঁচিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা যুবদল। প্রধানমন্ত্রীর দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচি পালন করা হয়।সকালে সিও অফিস বাসস্ট্যান্ড-সংলগ্ন দলীয় কার্যালয় চত্বর থেকে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলার জনবহুল ও গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন যুবদল ও বিএনপির নেতাকর্মীরা।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, বিএনপির সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।
বিএনপি নেতা চামরুল ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান আলী, হেলালুর রহমান হেলাল, যুবদল নেতা মোস্তাক আহমেদ, আবু রায়হান, জাহিদ হাসান রোস্তম, মখলেছুর রহমান বাবুসহ দলীয় নেতাকর্মীরা।অভিযানের মাধ্যমে বিভিন্ন সড়ক, জনসমাগমস্থল ও গুরুত্বপূর্ণ এলাকার জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং বাসাবাড়ির আশপাশে পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।আয়োজকরা বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখারও প্রত্যয় ব্যক্ত করেন তারা।