Joy Jugantor | online newspaper

মান্দায় বাসের চাপায় পিষ্ট হয়ে চার্জারভ্যান চালক নিহত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৪, ২২ সেপ্টেম্বর ২০২৬

মান্দায় বাসের চাপায় পিষ্ট হয়ে চার্জারভ্যান চালক নিহত

মান্দায় বাসের চাপায় পিষ্ট হয়ে চার্জারভ্যান চালক নিহত

নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ফারুক হোসেন (৪০) নামে এক ব্যাটারিচালিত চার্জারভ্যান চালক নিহত হয়েছেন।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের সাবাইহাট-সিন্দুরপানিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার মঙ্গলপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রাজশাহীগামী গীত পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস সাবাইহাট-সিন্দুরপানিয়া ব্রিজ এলাকায় একটি ব্যাটারিচালিত চার্জারভ্যানকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এতে চার্জারভ্যান চালক ফারুক হোসেন বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।দুর্ঘটনার খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে ফারুক হোসেনের মরদেহের অর্ধেকেরও বেশি অংশ বাসের নিচে চলে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এ ঘটনায় মান্দা থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।