Joy Jugantor | online newspaper

. মান্দায় বিএনপির সমাবেশ ও মিছিল

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১০, ২৪ সেপ্টেম্বর ২০২৬

. মান্দায় বিএনপির সমাবেশ ও মিছিল

মান্দায় বিএনপির সমাবেশ ও মিছিল

নওগাঁর মান্দায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।২৪ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে মান্দা উপজেলা ও পৌর বিএনপিসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বিত উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মিছিল বের করা হয়।মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে এম লায়েক আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হামজা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, তারিকুল ইসলাম রাঙ্গা, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর ও জাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কায়সার বুলবুলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।সমাবেশে বক্তারা বলেন, দেশকে সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত রাখতে তাঁরা সবসময় মাঠে থাকার জন্য প্রস্তুত রয়েছেন।