Joy Jugantor | online newspaper

বগুড়ায় মোকছেদুল হত্যা মামলার অভিযুক্ত পলাতক আসামী রহিত গ্রেফতার 

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪৩, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় মোকছেদুল হত্যা মামলার অভিযুক্ত পলাতক আসামী রহিত গ্রেফতার 

বগুড়ায় মোকছেদুল হত্যা মামলার অভিযুক্ত পলাতক আসামী রহিত গ্রেফতার 

এসআরবি-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে মামলার এজাহার সূত্রে জানতে পারে যে, ভিকটিম মোঃ মোকছেদুল হাসান (৩৮), মাটিডালী বিমান মোড়ে সিএনজি স্ট্যান্ডের সভাপতি। গত (৪ সেপ্টেম্বর) রাত অনুমান ৯ টা ৪০ মিনিটে ভিকটিম মোঃ মোকছেদুল হাসান (৩৮), বগুড়া সদর উপজেলা মাটিডালি উত্তরপাড়াস্থ জায়া কার হাউসের বিপরীত পাশে নিউ প্রাপ্ত মটরস দোকানের সামনে বসে থাকা অবস্থায় এজাহার নামীয় আসামীগণসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন আসামীরা পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে একটি হাইস গাড়ি ও মোটরসাইকেল যোগে উক্ত দোকানের সামনে আসে। প্রত্যেক আসামীদের হাতে হকস্টিক, লাঠি এবং কয়েক জনের হাতে পিস্তল ছিল। তারা ঘটনাস্থলে নেমে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করার জন্য পিস্তল নিয়ে ৪ থেকে ৫টি ফাঁকা গুলি করিয়া জনগনের মধ্যে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করে। ফলে ঘটনাস্থলে উপস্থিত লোকজন আসামীদের ভয়ে এবং আতঙ্কে দিক বেদিক ছোটা ছুটি করে।

এ সময় ভিকটিম মোঃ মোকছেদুল হাসানকে ঘটনাস্থলে পেয়ে আসামীগণ এলোপাথারীভাবে মারপিট-করিয়া যখম করে। আসামীদের হাতে থাকা রামদা দ্বারা ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করিলে উক্ত আঘাত বাম হাত দিয়ে ঠেকাইলে বাম হাতের কব্জিতে লাগিয়া গুরুত্বর কা*টা র*ক্তা*ক্ত জখম হয় এবং ভিকটিম মাটিতে পড়ে গেলে অন্যান্য আসামীদের হাতে থাকা ধারালো চা*কু, রা*ম*দা দ্বারা ভিকটিমকে উপর্যুপরী আঘাত করিয়া গুরুত্বর কা*টা র*ক্তা*ক্ত জখম করে। ভিকটিমকে উদ্ধার করে অজ্ঞাতনামা সিএনজি যোগে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপালে বগুড়ায় নিয়ে যান। উল্লেখ্য, ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরবর্তীতে বিকটিমের মা বাদী হয়ে, বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন মামলা নং-৩৭, তারিখঃ ৬ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-৭৯৫/২০২৬, ধারা-৪/৫ আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধনী-২০২৪) আইন তৎসহ  ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড,১৮৬০।

সিপিএসসি বগুড়া, এসআরবি-১২, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত মামলার তদন্তেপ্রাপ্ত পলাতক আসামী মোঃ রহিত (২১) কে, টিএমএসএস হাসপালের বিপরীত পাশে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে সিপিএসসি বগুড়া, এসআরবি-১২ এর একটি চৌকষ আভিযানিক দল আজ (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১ টা ৪৫ মিনিটে বগুড়া সদর উপজেলা টিএমএসএস হাসপাতালের বিপরীত পাশে অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত পলাতক আসামী মোঃ রহিত (২১), পিতা মৃতঃ কমল, সাং-ঠেংগামারা, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য, বগুড়া থানায় হস্তান্তর করা হয়।