পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ
পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জেলা শাখা।বুধবার বিকেলে শহরের সুপারিপট্টি এলাকা থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আযম টুটুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তাজের মোড় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামাল, যুগ্ম আহ্বায়ক তাত্তু, জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাজান বাদশাসহ জেলা ও উপজেলা পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারেক রহমানকে নিয়ে কোনো ষড়যন্ত্র করা হলে তা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে গণ্য হবে বলে মন্তব্য করেন তারা।বক্তারা আরও বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা ও ষড়যন্ত্র মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে দেশকে সমৃদ্ধিশালী রাষ্ট্রে পরিণত করার প্রত্যয় রয়েছে বলেও তারা উল্লেখ করেন।দেশকে অস্থিতিশীল করার চেষ্টা না করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ‘আমরা অতীতেও রাজপথে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও রাজপথে থাকব।’