Joy Jugantor | online newspaper

বগুড়া পার্ক মসজিদে পবিত্র সিরাতুন্নবী সা: পালিত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫৮, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া পার্ক মসজিদে পবিত্র সিরাতুন্নবী সা: পালিত

বগুড়া পার্ক মসজিদে পবিত্র সিরাতুন্নবী সা: পালিত

বৃহস্পতিবার রাতে বগুড়া শহরের কেন্দ্রস্থল বাইতুল বারী পার্ক জামে মসজিদে পবিত্র সিরাতুন্নবী সা: মাহফিল মসজিদের খতিব আলহাজ্ব ক্বারী মাওলানা মো: রবিউল ইসলাম রওশনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাচ্ছিরে কুরআন, গবেষক ও লেখক আলহাজ্ব হযরত মাওলানা মো: কাজী ফজলুল করিম রাজু। আরো আলোচনা পেশ করেন মাওলানা আকরাম বিন হামেদ, ক্বারী মাওলানা মোঃ সিয়াম হোসেন বাস্তববাদী, মাওলানা এম আব্দুল আহাদ, মাওলানা আজিজুল ইসলাম রনি, হাফেজ জোবায়ের আহম্মেদ, হাফেজ আরাফাত রহমান।

মাহফিলে আলোচকরা বলেন, মহানবী সা:-এর চরিত্র, আখলাক, রাষ্ট্রপরিচালনা, পারিবারিক জীবন এবং মানবতার কল্যাণে তাঁর অবদান অনুযায়ী চলতে হবে। সীরাত মাহফিলের মূল কাজ হচ্ছে নবীর জীবনের আলোয় নিজেদের জীবনকে গড়ে তুলতে হবে এবং তাঁর ভালোবাসায় হৃদয়কে সিক্ত করতে হবে। দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির জন্য সবাইকে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়ার আহবান জানান।