ধুনটে পৃথক মামলায় ৫ আসামি গ্রেপ্তার
বগুড়ার ধুনটে বিভিন্ন রাজনৈতিক মামলায় চারজন এবং ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে ধুনট থানা পুলিশ। পরে গ্রেপ্তার পাঁচজনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএমের দিকনির্দেশনায় এবং ধুনট থানার অফিসার ইনচার্জের সার্বিক সহযোগিতায় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ধুনট থানার মামলা নং-৭(১২)২০২৫-এর এজাহারনামীয় আসামি মো. জাহাঙ্গীর হোসেন ডলার (৪৩), ধুনট উপজেলা যুবলীগের সহ-সভাপতি, কাশিয়াহাটা গ্রামের বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়।এছাড়া ধুনট থানার মামলা নং-১৮(১)২০২৫-এর সন্দিগ্ধ আসামি মো. ফজলুল হক সুজন (৪০)।
ভান্ডারবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক, রঘুনাথপুর গ্রামের বাসিন্দা; মামলা নং-১৮(২)২০২৫-এর আসামি মো. চপল ওরফে চপল মাহমুদ (৩৮), ধুনট পৌরসভা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, পশ্চিম ভরণশাহী এলাকার বাসিন্দা এবং মামলা নং-৫(১০)২০২৪-এর তদন্তে প্রাপ্ত আসামি মো. আরিফুল ইসলাম (২৫), মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, অলোয়া দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়।অপরদিকে একই অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মো. ফরহাদ (৪২), ধুনট সদরপাড়া গ্রামের বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পরিচালিত অভিযানে বিভিন্ন রাজনৈতিক মামলার চারজন এবং মাদক মামলায় একজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
