Joy Jugantor | online newspaper

ধামইরহাটে ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ ও বৃক্ষরোপণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৯, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ধামইরহাটে ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ ও বৃক্ষরোপণ

ধামইরহাটে ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ ও বৃক্ষরোপণ

নওগাঁর ধামইরহাটে ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলা বিআরডিবি হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।প্রশিক্ষণে উপজেলার ২৫টি সমবায় সমিতির সভাপতি ও সম্পাদক অংশগ্রহণ করেন। উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সুলতান আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ পারভেজ।

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আইয়ুব আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান এবং সমবায় অফিসের সহকারী পরিদর্শক মোঃ আহসান হাবীবসহ সংশ্লিষ্টরা আলোচনায় অংশ নেন।প্রশিক্ষণ কর্মশালায় সমবায় সমিতির কার্যক্রম, ব্যবস্থাপনা ও সদস্যদের দায়িত্বসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।