Joy Jugantor | online newspaper

বগুড়ায় মিথ্যে মামলা প্রত্যাহার ও জীবনের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৪, ৫ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৮:৫৫, ৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় মিথ্যে মামলা প্রত্যাহার ও জীবনের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

বগুড়ায় মিথ্যে মামলা প্রত্যাহার ও জীবনের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

বগুড়া জেলার শাজাহানপুর থানার শ্বশানকান্দি (পোস্ট: পেরীহাট) গ্রামের বাসিন্দা মোছাঃ পারভীন আক্তার তার ওপর চলা মিথ্যা মামলা, হামলা এবং হয়রানির প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। গত ০৫/০৯/২০২৬ ইং তারিখ সকাল ১০:০০ টায় বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন যে, তার প্রথম পক্ষের স্বামীর ঘরের সন্তান রাসেল ও তার সহযোগীরা পারিবারিক বিরোধের জের ধরে তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করেছে এবং তাকেসহ তার পরিবারকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

ভুক্তভোগী পারভীন আক্তার জানান, আসামিরা তার ছবি ও নাম বিকৃত করে এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটাচ্ছে, যা তার সামাজিক সম্মান চরমভাবে ক্ষুণ্ন করছে।সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন যে, মামলা তুলে নেওয়ার জন্য আসামিরা তাকে এবং তার শিশু সন্তানকে অপহরণ ও অ্যাসিড নিক্ষেপের হুমকি দিচ্ছে, যার কারণে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ সময় তিনি প্রশাসনের কাছে আকুল দাবি জানিয়ে বলেন, অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক, এ ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং তার ও তার পরিবারের জীবন রক্ষায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হোক।