আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
বগুড়া সদর উপজেলার মাটিডালি বিমান মোড় এলাকার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক প্রাচীর দেওয়ার চেষ্টা ও অনলাইন নিউজ পোর্টালের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মো. আনোয়ার হোসেন। গত ০৫/০৯/২০২৬ ইং তারিখ আনুমানিক দুপুর ১:৩০ ঘটিকায় মো. গাজীয়ুর রহমান, মো. তাজউদ্দিন সুমন ও আরিফুল ইসলাম সৌখিনসহ একশতাধিক লোক আদালতের রায় অমান্য করে তাদের দখলীয় জমিতে ইট দিয়ে প্রাচীর দেওয়ার চেষ্টা করে এবং বাধা দিলে পরিবারের সদস্যদের লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেয়। ইতিপূর্বে গত ০৭/০৫/২০২৬ তারিখে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরকৃত মামলায় উভয়পক্ষকে জমিতে প্রবেশে Restrain-d করা হলেও তা মানা হচ্ছে না।
বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে তাকে যুবলীগের ক্যাডার বাহিনীর প্রধান ও চাঁদাবাজ হিসেবে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি জানান।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. আনোয়ার হোসেন (পিতা: মৃত ইছহাক আলী, গ্রাম: বারপুর মধ্যপাড়া, সদর, বগুড়া) এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সন্ত্রাসীদের হামলা ও হয়রানি থেকে রক্ষা পেতে বগুড়া পুলিশ সুপার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি মিথ্যা মামলার হুমকি থেকে বাঁচতে ও আইগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি জোরালো দাবি জানিয়েছেন।
