Joy Jugantor | online newspaper

গাবতলীর দুর্গাহাটা ডিগ্রি কলেজে মানিক সভাপতি মনোনীত

গাবতলী (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৬, ৯ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীর দুর্গাহাটা ডিগ্রি কলেজে মানিক সভাপতি মনোনীত

গাবতলীর দুর্গাহাটা ডিগ্রি কলেজে মানিক সভাপতি মনোনীত

বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ডিগ্রি কলেজের গভর্নিং বডিতে সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য পরিবর্তন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে গত ৩০ আগস্ট এ পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়।জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত একপত্রে জানানো হয়, দুর্গাহাটা ডিগ্রি কলেজের গভর্নিং বডির বর্তমান সভাপতি মো. সাখাওয়াত হোসেনের মনোনয়ন পরিবর্তন করে তাঁর স্থলে শাহজালাল মানিককে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।একই সঙ্গে বিদ্যোৎসাহী সদস্য মোছা. মরিয়ম আক্তারের মনোনয়ন পরিবর্তন করে মো. আকিমুচ সালাতকে নতুন বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

নতুন মনোনীত গভর্নিং বডি অবশিষ্ট মেয়াদকাল অর্থাৎ ২০২৭ সালের ৮ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।এদিকে শাহজালাল মানিক সভাপতি মনোনীত হওয়ায় বুধবার (৯ সেপ্টেম্বর) দুর্গাহাটা ডিগ্রি কলেজে নবগঠিত গভর্নিং বডির একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিয়াউল ইসলাম, প্যানেল চেয়ারম্যান জুয়েল রানা, প্রতিষ্ঠাতা সদস্য সাজ্জাদ আহমেদ লেবু, সাবেক সদস্য খলিলুর রহমান খলিল, ডা. টিপু, সাদ্দাম হোসেন, শাহাদত হোসেন, মতিউর রহমান, মোহাম্মদ বারীসহ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।