Joy Jugantor | online newspaper

নওগাঁর গ্রাম পুলিশরা পেলো বাইসাইকেল

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪২, ৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২০:৫৬, ৭ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁর গ্রাম পুলিশরা পেলো বাইসাইকেল

নওগাঁর গ্রাম পুলিশরা পেলো বাইসাইকেল

নওগাঁয় গ্রাম পুলিশদের কার্যক্রম গতিশীল করতে বাইসাইকেল প্রদান করা হয়েছে। আজ সোমবার( দুপুর ১২ টার দিকে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলার ১২টি ইউনিয়নে কর্মরত দফাদার মহল্লাদারদের (গ্রাম পুলিশ) মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ নওগাঁর উপপরিচালক ও নওগাঁ পৌর সভার প্রশাসক টি.এম.এ. মমিন।

এছাড়াও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল আমীন, সহকারি কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান, বক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারওয়ার কামাল সহ অন্যরা।স্থানীয় সরকার বিভাগ হতে জেলার ৯৯টি ইউনিয়ন পরিষদের ৯৯০ জন গ্রামপুলিশের মাঝে বাইসাইকেল প্রদান করা হয়।