Joy Jugantor | online newspaper

ধুনটে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১০, ৯ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

ধুনটে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

বগুড়ার ধুনটে পুলিশের পৃথক অভিযানে সিআর ও জিআর পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।বুধবার (৯ সেপ্টেম্বর) ধুনট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ধুনট থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএমের দিকনির্দেশনায় ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে চারজন সিআর পরোয়ানাভুক্ত এবং একজন জিআর পরোয়ানাভুক্ত আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে। তিনি বলেন, গ্রেপ্তারকৃত পাঁচ আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।