ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের উপজেলা কমিটি গঠন
বগুড়ার ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, বাংলাদেশ-এর উপজেলা কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ধুনট উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের আয়োজনে উপজেলা মডেল মসজিদে উপজেলা কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ধুনট উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ সানাউল্লাহ এর সভাপতিত্বে এবং উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা শাহাদৎ হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, এবং শেরপুর উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন।
আলোচনা সভা শেষে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, বাংলাদেশ-এর ধুনট উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে পুনঃ সভাপতি হাফেজ মোঃ সানাউল্লাহ্ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ মোঃ আনোয়ার হোসেন নির্বাচিত হন।এ ছাড়া কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সহ-সভাপতি শিদ্ধির আহম্মেদ , সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক চাদনী আকতার,ও শিরিন সুলতানা। সভায় বক্তারা বলেন, মউশিক শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা, তাদের ন্যায্য দাবি আদায় এবং শিক্ষক সমাজের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করা হয়।
