Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ায় বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ০৭:৩৮, ৬ আগস্ট ২০২৫

আপডেট: ০৭:৪৯, ৬ আগস্ট ২০২৫

দুপচাঁচিয়ায় বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে দুপচাঁচিয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ  মঙ্গলবার( ৫আগস্ট) বিকালে সিওঅফিস বাসস্ট্যান্ড বনবিভাগ এলাকায় উপজেলা বিএনপির সভাপতি একে এম মনিরুল ইসলাম খান স্বপনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলাবিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান, জান্নাতুল ফেরদৌস, পৌর বিএনপিরসাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী মহলদার মানিক, উপজেলা মহিলাদল নেত্রী আসফিয়া হায়াত সিলভা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, যুবদল নেতা আশরাফুল আলম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাঈম কবিরাজ।

 উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব আব্দুল মান্নান, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়কওয়ালিউল ইসলাম পুটু, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম সরদার, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী,পৌর ছাত্রদলের সভাপতি নাঈম সরদার, সাধারণ সম্পাদক বর্ষন, উপজেলা জাসাসের সভাপতি নূরমোহাম্মাদ তালুকদার রুবেল সহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশের পূর্বে একবিশাল বিজয় মিছিল উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে।