বগুড়ায় জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির অভিষেক
বগুড়া জেলা জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত । শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটি-২০২৬ এর চেয়ারম্যান বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি ও বগুড়া জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানটি পরিচালনা করবেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতিমোঃ লিটন শেখ বাঘা।অনুষ্ঠানে নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করানো হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ সাদেক আলী, মোঃ বিএম বকুল মোল্লা ও মোঃ শফিকুল ইসলাম (শফিক) ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি সৌরভ হোসেন লাইজু,বগুড়া জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল কবির, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এস আলম, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আজিজুল হক রাজা ,জেলা শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক আহামেদুল হক সবুজ, বগুড়া শহর শ্রমিক দলের আহ্বায়ক নুরুল হুদা, যুগ্ন আহবায়ক আহসান সাব্বির সোহাগ,দৈনিক করোতোয়া পত্রিকা এজেন্ট আব্দুল মতিন, জাতীয় পত্রিকার এজেন্ট মোঃ হামিদুল হক, বগুড়া জেলা সংবাদপত্র ইউনিয়নের সভাপতি আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক সাজু শেখ, বগুড়া সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম টুকুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
