Joy Jugantor | online newspaper

পাঁচবিবিতে অনলাইনে সম্প্রচারিত

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উদ্বোধন অনুষ্ঠান প্রদর্শন  

পাচঁবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৪, ৫ নভেম্বর ২০২৬

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উদ্বোধন অনুষ্ঠান প্রদর্শন  

পাঁচবিবিতে অনলাইনে সম্প্রচারিত নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উদ্বোধন অনুষ্ঠান প্রদর্শন  

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান  বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেল ৩ টায় খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করেছেন। খুলনা থেকে এই উদ্বোধনী অনুষ্ঠানটি  অনলাইনে একযোগে দেশের ৫০৩ টি উপজেলায় সরাসরি সম্প্রচার করা হয়   এরই অংশ হিসেবে পাঁচবিবি উপজেলাতেও অনুষ্ঠানটি  প্রদর্শনের আয়োজন করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে বিশাল ব্যানারে ক্রীড়া চিত্র প্রদর্শন সহ পরিষদের সভাকক্ষে খুলনা থেকে  সরাসরি সম্প্রচারিত উদ্বোধনী  অনুষ্ঠানটি বড় পর্দায় দেখার ব্যবস্থা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক, ক্রীড়া সংগঠক ও সুধীজন।

 প্রধানমন্ত্রীর  উদ্বোধনের পর  উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আজকের এই ক্রীড়া আয়োজনের  উদ্বোধনের পর পাঁচবিবির শিশু শিক্ষার্থীরাও ধারাবাহিক ভাবে বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করার কার্যক্রম সম্পন্ন হয়েছে।  তিনি আশা করেন এ প্রতিযোগিতা থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় জাতীয় পর্যায়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর পাঁচবিবিতে ক্ষুদে দাবাড়ুদের অংশগ্রহণের মাধ্যমে এ আয়োজনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন ।উল্লেখ্য সিজন-২ আসরে ১৬ লাখ ২৩ হাজারের বেশি শিশু-কিশোর অংশ নিচ্ছে। ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে ১০টি ইভেন্টে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করাই এই আয়োজনের মূল লক্ষ্য।