Joy Jugantor | online newspaper

কাহালু অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ে এমপি মোশারফ হোসেনকে সংবর্ধনা

কাহালু( বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩১, ৫ নভেম্বর ২০২৬

কাহালু অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ে এমপি মোশারফ হোসেনকে সংবর্ধনা

কাহালু অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ে এমপি মোশারফ হোসেনকে সংবর্ধনা

বগুড়ার কাহালু অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৩৯-৪ কাহালু–নন্দীগ্রাম আসন থেকে দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মোঃ মোশারফ হোসেনকে সংবর্ধনা এবং বিদ্যালয়ের শিক্ষক মোঃ রফিকুল ইসলামের অবসরজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৪ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত ও বগুড়া ৩৯-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মলিহা খানম, সহকারী কমিশনার ভূমি রাজিব কুমার বিশ্বাস, কাহালু থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।

  উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃ ন্দ, মালঞ্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মালঞ্চা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাহালু প্রেসক্লাবের সভাপতি ইমদাদ হোসেন সহ সকল সাংবাদিক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।এ সময় বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয় এবং দীর্ঘদিনের শিক্ষকতা জীবন শেষে অবসর গ্রহণ করায় মোঃ রফিকুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।