৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাবতলী পৌর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ার গাবতলী পৌর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু।পৌর বিএনপির সহসভাপতি মতিয়ার রহমান মতির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সহসভাপতি এস্কেন্দার আলী ময়না, আবু হাসনাত শাহিন।
মাহবুব হাসান নিভা, যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম ও তাজুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রভাষক হামিদুল হক শিলু, উপজেলা বিএনপি নেতা গোলাম রব্বানী, আব্দুল হালিম, ইউসুফ আলী সাকিল, তপন, তাজুল ইসলাম লিটন, রকেট, পৌর যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, জেলা যুবদলের সদস্য সাব্বির হোসেন, পৌর শ্রমিকদলের সভাপতি শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা দৌলত, ছাত্রদল নেতা রাহিসহ অনেকে।
