মান্দায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।আজ রোববার (১ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. এনামুল হক।
প্রশিক্ষিত যুব নারী আশুরা ইকবাল মিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরকার।বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. আতাউর রহমান, সফল আত্মকর্মী কাবুল হাসান ও উদ্যোক্তা তাপসী মনিজা।আলোচনা সভা শেষে ইমপ্যাক্ট প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন।