বগুড়ায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হওয়ায় আরিফ শেখকে সংবর্ধনা
৪৬তম বিসিএস পরীক্ষায় নিজ যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় বগুড়ার কৃতী সন্তান আরিফ শেখকে সংবর্ধনা ও অভিনন্দন জানিয়েছে মাটিডালী পশ্চিমপাড়া ইউনাইটেড ক্লাব।আজ শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় মাটিডালী পশ্চিমপাড়া ইউনাইটেড ক্লাবের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাবের নেতৃবৃন্দ আরিফ শেখকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।এ সময় ক্লাবের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সহ সভাপতি মেহেদী হাসান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল প্রাং, ক্রীড়া সম্পাদক জাকারিয়াসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, আরিফ শেখের এ অর্জন শুধু তাঁর পরিবার বা এলাকার জন্য নয়, বরং পুরো বগুড়াবাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয়।
নিজ মেধা, যোগ্যতা, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি যে সাফল্য অর্জন করেছেন, তা এলাকার তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর এ সাফল্যে এলাকার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।তারা আরও বলেন, মেধা ও পরিশ্রমের মাধ্যমে জীবনে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব, আরিফ শেখ তার উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।সংবর্ধনার জবাবে আরিফ শেখ তাঁর এ অর্জনে পাশে থাকা পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দেশ ও মানুষের কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।মাটিডালী পশ্চিমপাড়া ইউনাইটেড ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সৌজন্যে সহযোগিতা করে হাসান জুয়েলার্স।
