Joy Jugantor | online newspaper

গাবতলীতে ২ লাখ টাকা চাঁদা দাবি,

প্রাণনাশের হুমকি নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৫, ২৮ অক্টোবর ২০২৬

প্রাণনাশের হুমকি  নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ

গাবতলীতে ২ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ

বগুড়ার গাবতলীতে মোটরসাইকেল ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল লতিফ।অভিযোগ সূত্রে জানা যায়, গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের পাঁচকাতুলী গ্রামের আব্দুল জলিল মণ্ডলের ছেলে আব্দুল লতিফ (৪৬) বগুড়া শহরের মাটিডালি রোডের জয়পুরপাড়ায় ‘লতিফ মোটরসাইকেল রিপেয়ারিং হাউস’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। সেখানে পুরোনো মোটরসাইকেল কেনাবেচার ব্যবসাও করা হয়।

অভিযোগে বলা হয়, গত ২৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে রাশেদুল ইসলাম (৩০) নামের এক যুবক ওই প্রতিষ্ঠানে এসে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি আব্দুল লতিফের বাড়িতে গিয়ে হুমকি-ধমকি দেন। একপর্যায়ে তিনি বার্মিজ চাকু বের করে আঘাত করার চেষ্টা করেন। এ সময় চিৎকার করলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।অভিযোগে আরও বলা হয়, পরদিন আব্দুল লতিফের ১২ বছর বয়সী ছেলেকে লোহার দা দিয়ে আঘাত করার চেষ্টা করা হয়।এ ঘটনায় আব্দুল লতিফ পাঁচকাতুলী গ্রামের মোজাহার আলী প্রামাণিকের ছেলে রাশেদুল ইসলামকে অভিযুক্ত করে গাবতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।