Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩০, ২৮ অক্টোবর ২০২৬

দুপচাঁচিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দুপচাঁচিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার দুপচাঁচিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী। সভা পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা আবু রায়হান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।অন্যান্য বক্তার মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ, যুবদল নেতা সোহেল রানা।

 জাহিদ হাসান রোস্তম, কাজী ইলিয়াছ কল্লোল ও রিপন প্রামাণিক।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র আব্দুল জলিল খন্দকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, গুনাহার ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান তালুকদার দুদু, যুবদল নেতা সবুজ শেখ ও আব্দুস সালাম, উপজেলা কৃষকদল নেতা মোখলেছার রহমান বাবু, মাহবুর রহমান মাফু ও আয়েত আলী, জেলা ছাত্রদলের ত্রাণবিষয়ক সম্পাদক এহসানুল হক রাঙ্গা, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম সরকার, পৌর ছাত্রদলের সভাপতি নাঈম সরকার, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ভুট্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।