Joy Jugantor | online newspaper

সান্তাহারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, নানা কর্মসূচি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:৩৮, ২৮ অক্টোবর ২০২৬

সান্তাহারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, নানা কর্মসূচি

সান্তাহারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, নানা কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে নানা কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল দোয়া মাহফিল, আলোচনা সভা, বৃক্ষরোপণ, পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ। আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর)  দুপুরে সান্তাহার ডাকবাংলো চত্বরে সান্তাহার পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাটি সঞ্চালনা করেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস মাহমুদ।এতে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার।বিশেষ অতিথির বক্তব্য দেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন এবং পৌর বিএনপির সহসভাপতি ইকবাল হোসেন।

এ ছাড়া বক্তব্য দেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী দিলদার আলম জুয়েল ও মামুনুর রশিদ মামুন, পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলম স্বপন ও মাহমুদুল আলম, দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম জুয়েল, সিদ্দিকুর রহমান তুফান, আমিনুল ইসলাম কোহেল, জহির রায়হান শুভ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মানিক হোসেন।

 পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, কৃষক দলের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাইফুল ইসলাম খোকন, তাঁতী দলের সভাপতি জবা, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সোহাগ হোসাইন, মৎস্যজীবী দলের সভাপতি লোকমান হোসেন এবং ছাত্রদল নেতা আকাশ ও ফাহমিদসহ স্থানীয় নেতাকর্মীরা।আলোচনা সভা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার সান্তাহার ডাকবাংলো পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন, বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করেন।