বড় টেংরা টাইগার জুনিয়র ক্লাবের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট
বগুড়া সদরের নামুজা ইউনিয়নে বড় টেংরা টাইগার জুনিয়র ক্লাবের উদ্যোগে আয়োজিত ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার (১ নভেম্বর ) , বিকাল ৩ ঘটিকায় টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।খেলায় অংশ গ্রহন করেন চাঁদমুহা দক্ষিন পাড়া জুনিয়র একাদশ বনাম শশীবদনী একতা সংঘ। টুর্নামেন্টে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জনাব এস এম মোফাচ্ছের ইসলাম শাকিল।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নামুজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বগুড়া সদর উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য জনাব মোঃ এস এম রাসেল মামুন।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নামুজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ আব্দুল জলিল।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নামুজা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এ বি এম সিদ্দিক।
সিনিয়র সহ-সভাপতি আব্দুল বাসেদ, সদর উপজেলা বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক, ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সাধারণ সম্পাদক মঞ্জু রহমান আইনুল হক জামাল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রানা সরদার, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম, আসাদুল ইসলাম মধু, ছাত্রদল নেতা আল-আমিন এইচ. আসিফ সহ বগুড়া সদর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ - তৌফিক হাসান উৎসব, খলিলুর রহমান খলিল, সোহেল রানা, ফজলুর হোসেন, মোস্তফা সিকদার, ফাইজুল ইসলাম, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, তাবেক বাবু ও জালাল উদ্দিন।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইনাল।আয়োজনে: বড় টেংরা টাইগার জুনিয়র ক্লাব। খেলায় ৩-১ গোলে শশীবদনী একতা সংঘ জয় লাভ করেন। খেলায় রেফারি দায়িত্ব পালন করেন মোঃ সাজু ইসলাম। খেলায় ধারাভাষ্য করেন এস,কে জনি ইসলাম। ফাইনাল খেলাটি উপভোগ করার জন্য ক্রীড়াপ্রেমীকরা মাঠে উপস্থিত ছিলেন।
