শ্রীমঙ্গলে মসজিদে সিজদারত অবস্থায় কলম দিয়ে বৃদ্ধকে হত্যা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ফজরের নামাজ চলাকালে এক বৃদ্ধকে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (৪ মে) ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ ঘটনা ঘটে।নিহত হাফিজ উল্লাহ (৮০) উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের সময় এক ব্যক্তি মসজিদে ঢুকে সিজদারত অবস্থায় হাফিজ উল্লাহর ওপর হামলা চালায়। হামলাকারী একটি বলপেন দিয়ে তার চোখ, মুখ ও মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় জসিম মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।প্রাথমিক তদন্তে জানা গেছে, আগের দিন নিহতের দোকান থেকে বাকিতে পণ্য নিতে চেয়েছিলেন জসিম। তা না পাওয়ায় ক্ষোভ থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী জানান, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে বাকিতে মালামাল না দেওয়াকে কেন্দ্র করে বিরোধের বিষয়ে জানা গেছে।ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি
