Joy Jugantor | online newspaper

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

প্রকাশিত: ২০:৫১, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নওগাঁর পত্নীতলায় প্রতিমা রাণী (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার বেলা ১১টায় উপজেলার নজিপুর ইউনিয়নের উজিরপুর চৌধুরীপাড়া এলাকায়নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটরায় পাশ^বর্তী এলাকার একটিশ^শানঘাট থেকে ওই গৃহবধূর স্বামী প্রদীপ চৌধুরী (৩৭)কে আটক করে পুলিশ। এরআগে শুক্রবার রাতের কোন এক সময়ে ওই গৃহবধু মারা যান।নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে প্রদীপ চৌধুরী ওপ্রতিমা রাণীর দাম্পত্য জীবনে পারিবারিক কলহ হয়ে আসছিল। এরই জেরে শুক্রবার রাত৯টার দিকে রুটি বানানোর বেলুন দিয়ে স্ত্রীর কপালে আঘাত করেন স্বামী প্রদীপ।

সেই আঘাতে অচেতন অবস্থায় বিছানায় পড়ে যান গৃহবধূ প্রতিমা রাণী। এ অবস্থায়বিছানায় পড়েছিলেন প্রতিমা রাণী। সকালে স্ত্রীকে অনেক ডাকাডাকির পর কোনসাড়াশব্দ না পাওয়ায় বাড়ি থেকে সটকে পড়েন প্রদীপ। এর কিছুক্ষণ পর প্রতিমার মৃত্যুরবিষয়টি জানাজানি হলে স্থানীয়রা থানায় সংবাদ দেয়।পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সংবাদপাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে থানা পুলিশের একটি টিম পাঠিয়ে লাশটি উদ্ধার করাহয়েছে। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্যনওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি বলেন, নিহত প্রতিমা রাণীর বাবা নরেশ চৌধুরী বাদী হয়ে একটি হত্যা মামলাদায়ের করেছেন। আটক প্রদীপ চৌধুরীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।