আইসিসির মাস সেরা হলেন বাংলাদেশের সোবহানা
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে দুর্দান্ত পারফর্ম করেন বাংলাদেশের সোবহানা মোস্তারি। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের জানুয়ারি মাসের আইসিসির সেরা নারী খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের এই নারী ক্রিকেটার।জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত দৌড়ে সোবহানা পেছনে ফেলেনআয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস ও আমেরিকান বাঁহাতি পেসার টারা নরিসকে।
গত মাসে গ্লোবাল কোয়ালিফায়ারে প্রথম ছয় ম্যাচে সোবহানা ৪৫.৮০৮ গড় ও ১৪৫.৮৪৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করেছিলেন। বাংলাদেশের অপরাজিত থাকার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ২০২৩ সালের নভেম্বরে নাহিদা আক্তার প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতেছিলেন। এবার তার সঙ্গে যুক্ত হলেন সোবহানা। সেরা ৫৯ রান করেন এবং ম্যাচসেরা হন। পরে স্কটল্যান্ডের বিপক্ষে ৪৭ রানের ইনিংস খেলেন তিনি।এ দিকে পুরুষ ক্যাটাগরিতে জানুয়ারির সেরা খেলোয়াড় হয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল। ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ জয়ে টানা দুটি সেঞ্চুরি করেছিলেন তিনি।
