দল মনোনয়ন দিলেই সিটি কর্পোরেশনের নির্বাচন করবো: ইশরাক হোসেন
দল মনোনয়ন দিলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালামের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।ইশরাক হোসেন বলেন, যদি দল মনে করে ও আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি নির্বাচন করবো এবং অন্য কেউ করবেন না তাহলে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারি।
তিনি আরও বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ‘স্থানীয় সরকার নিয়ে সংসদে সিদ্ধান্ত হবে’। সবশেষে দলীয় মনোনয়ন কে পাবে এটা দল নির্ধারণ করবে বলে জানান তিনি।ইশরাক হোসেন বলেন, আমাদের প্রতিদ্বন্দ্বী একটি রাজনৈতিক দল অস্বাভাবিক হারে তারা ভোট পেয়েছে, মানে যেটা কল্পনার বাইরে। আমি আমার আসনের কথাই বলতে চাই, ১৯৯৬ সালে সেখানে জামায়াতে ইসলামীর সর্বোচ্চ ভোট তাদের জীবনে ৩০০০ ভোট পেয়েছিল। এবং সেখানে হাতপাখা তারা পেয়েছিলেন ৬০০০।তিনি বলেন, সরকারের কাছে এই ব্যাপারে জানাব যে এটাকে আবার ভেরিফিকেশন করা উচিত যে এই ভোটাররা কারা এবং ভোটার লিস্টটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা।
