Joy Jugantor | online newspaper

বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা

নিজস্ব  প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫১, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা

বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া আসন বগুড়া-৬-এর উপনির্বাচনে দলের মনোনয়ন পেয়েছেন রেজাউল করিম বাদশা। তিনি বগুড়া জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রার্থিতার বিষয়টি চূড়ান্ত করা হয়।দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এ আসনে ভোটগ্রহণ চলবে বলে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে জানা গেছে।প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ এই দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন তারেক রহমান। পরে তিনি ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।এর মধ্যে বগুড়া-৬ আসনে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবিদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ৯৭ হাজার ৬২৬ ভোট পেয়েছেন।