Joy Jugantor | online newspaper

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে আগ্রহী শেহবাজ শরিফ: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে আগ্রহী শেহবাজ শরিফ: পা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩২, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে আগ্রহী শেহবাজ শরিফ: পা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে আগ্রহী শেহবাজ শরিফ: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির ফিলিস্তিন বিষয়ক কার্যনির্বাহী সভার সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেন। এসব আলোচনায় প্রধান আলোচ্য বিষয় ছিল নতুন সরকার গঠন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানানো, ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নের সুযোগ খুঁজে বের করা।বৈঠকে অংশ নেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এ. আলখারেইজি, তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়া, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ড. ভারসেন ওহানেস ভার্তান আঘাবেকিয়ান এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদু এনজি। সেরিং মোদু এনজি নির্বাহী সভার সভাপতির দায়িত্বও পালন করেন।

বৈঠকে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, নতুন সরকারের অধীনে বাংলাদেশ দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে পাবে এবং উন্নয়ন ত্বরান্বিত হবে। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অটল সমর্থনের প্রশংসা করা হয়। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়।এসময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার গত বছরের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের কথা স্মরণ করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য আগ্রহী এবং ঢাকায় আসতে চান। তিনি আশা প্রকাশ করেন, ঢাকার নতুন সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাবে।