Joy Jugantor | online newspaper

কুড়িগ্রামে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে নামলেন এমপি মোস্তাফিজুর

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:১৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

কুড়িগ্রামে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে নামলেন এমপি মোস্তাফিজুর

ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে নামলেন কুড়িগ্রামের এমপি মোস্তাফিজুর

কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শহরজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকতা আলাউদ্দিন ও উপজেলা জামায়াতের আমির হায়দার আলীর নের্তৃত্বে রৌমারী বাজার এলাকা ও প্রধান প্রধান সড়ক পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়।   উদ্বোধন শেষে উপজেলা চত্বর থেকে শুরু করে তুরা রোড হয়ে থানা মোড় এবং বাজারের অলি-গলি পর্যন্ত চলতে থাকে পরিষ্কার-পরিচ্ছন্নকরণ কর্মসূচি। এতে উপজেলা জামায়াতে ইসলামীর শতাধিক নেতাকর্মী ও সমর্থক অংশ নেয়।

এ সময় তাদের হাতে ঝাড়ুসহ বিভিন্ন পরিষ্কার-পরিচ্ছন্নতার সরঞ্জাম দেখা যায়। এ বিষয়ে মোস্তাফিজুর রহমান বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন এলাকা গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি দ্বায়িত্বশীল হতে হবে। এই ধরনের সামাজিক উদ্দ্যোগ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি এতে ধর্মীয় শিষ্ঠাচারও পালন করা হয়।উল্লেখ্য, এবারের নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে দাড়িপাল্লা প্রতীকে মো. মোস্তাফিজুর রহমান ১ লাখ ৮ হাজার ২১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। একই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. আজিজুর রহমান (ধানের শীষ) পেয়েছেন ৮৪ হাজার ৪২৩ ভোট।