আদমদীঘিতে মাধ্যমিক শিক্ষা অফিসারের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা
বগুড়ার আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফকে অবসরজনিত বিদায়সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রীকলেজের হলরুমে উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোট এই আয়োজন করে। উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহবায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে ও বাংলাদেশ শিক্ষকসমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলীমের সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথিরবক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারি ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব আজিজুল হকরাজা, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাহিত্য বিষয়ক সম্পাদক বুলবুলহোসেন, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জাহিদুল ইসলাম,চাঁপাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারার হোসেন হিটলু, উপজেলা শিক্ষকসমিতির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম।
রহিম উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষএনামুল হক, সান্তাহার শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল হোসেন,মহিলা কলেজের অধ্যক্ষ শাহানাজ পারভীন, নসরতপুর ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপালএনামুল হক, বশিকোঁড়া মাদরাসার সুপার আব্দুল জোব্বার ও ধামাইল মাদরাসার সুপাররহমতউল্লাহ প্রমূখ। পরে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে বিদায়ী অফিসারকে সম্মাননা ক্রেস্টসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।বিদায়ী শিক্ষা অফিসার আব্দুর রউফ বলেন, এখানকার শিক্ষকরা খুবই আন্তরিক। আমার শেষ কর্মস্থল হিসেবে এখানকার মানুষের কাছে প্রচুর ভালোবাসা পেয়েছি। দায়িত্বপালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন তাতে সকলের প্রতি কৃতজ্ঞ।বক্তারা বলেন, তিনি কাজের প্রতি খুবই আন্তরিক এবং একজন সৎ ও দক্ষ অফিসার ছিলেন।অবসর জীবনেও তিনি ভালো থাকবেন বলে আমরা মনে করি।
