বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী জামায়াতের কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ শনিবার (২৮ ফ্রেরুয়ারী) বিকেলে তিনি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিমের নিকট হতে মনোনয়নপত্র সংগ্রহ করেন।এ সময় শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, আইন সম্পাদক এডভোকেট শাহীন মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সভাপতি আজগর আলী, এ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন।
ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকারসহ বিপুল সংখ্যক নেতাকর্মি উপস্থিত ছিলেন।মনোয়নপত্র উত্তোলন শেষে উপস্থিত সাংবাদিকদের আবিদুর রহমান সোহেল বলেন, বগুড়া সদরের ভোটারদের দূর্ভাগ্য প্রতিটি নির্বাচনে তারা একটি দলকে বিজয়ী করেন, কিন্তু বিজয়ী হওয়ার পর তারা আসনটি ছেড়ে দেন। ফলে পুনরায় উপ-নির্বাচন করতে হয়। এবারও ব্যতিক্রম হয়নি। নিজেদের সন্তান ভেবে একজনকে ভোট দিয়ে নির্বাচিত করলেন কিন্তু তিনিও আসনটি ছেড়ে দিলেন। বাধ্য হয়ে আবারও আমাদেরকে নির্বাচনের প্রস্তুতি নিতে হচ্ছে। আসন্ন উপনির্বাচনে মার্কা দেখে নয়, সৎ, যোগ্য প্রার্থী দেখে ভোট দেয়ার জন্য তিনি বগুড়াবাসীর প্রতি আহ্বানর জানান।
