প্রধানমন্ত্রীকে খোলা চিঠিঃ আওয়ামী প্ররোচনার ফাঁদ হতে দল ও দেশকে রক্ষা করুন
একটা মবকে জাস্টিফাই করতে মবের শিকার প্রতিষ্ঠানের অন্যায়টাই যথেষ্ট নয়। শহীদ ওসমান হাদীর সবচেয়ে বলিষ্ঠ 'ইনকিলাব জিন্দাবাদ' শ্লোগানসহ ইনসাফ, আজাদির রাজনৈতিক ব্যবহার বিষয় নিয়া যে গোষ্ঠী বিএনপি সরকারের সাথে উঠেপড়ে উসকানিমূলক আচরণ করে চলেছে তারা কিন্তু ওসমান হাদি'র ডাক 'শত্রুর সাথে ইনসাফ'কে ওউন করে নাই বিন্দুমাত্র। ওউন করলে হাদি'র পরামর্শক্রমে বাংলাদেশি সংস্কৃতির কেন্দ্র হিসাবে ওই প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে মব না করে তাদের প্যারালাল প্রতিষ্ঠান দাঁড় করানোর সৃজনশীল প্রজেক্ট হাতে নিয়ে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে নাস্তানাবুদ করত প্রথম আলো ডেইলি স্টারকে আর প্রশাসনিক সক্ষমতা দিয়ে এদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতো।বাংলাদেশ ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হইছিল আর এই মব গোষ্ঠী দেশকে জাতীয় ঐক্যচ্যুত করে একের পর এক মিথ্যা ও শক্তি প্রদর্শনী কর্মকাণ্ড দিয়ে জুলাইয়ের গুরুত্বপূর্ণ মিত্র বিএনপিকে একের পর এক ডি-হিউমেমাইজ করে আসছে ৫ই আগস্টের পর হইতেই।
আমরা বিএনপিরও কোনো অন্যায়কেই ছেড়ে কথা বলব না এর প্রমাণ আমাদের কাজকামে উপস্থিত কিন্তু ১৭ বছর পর ডক্টর ইউনুস সাহেবের করা একটা গুরুত্বপূর্ণ নির্বাচনকে নিয়ে মবগোষ্ঠীর একের পর এক মিথ্যাচার দেশের মানুষকে রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে রাখার সুদূরপ্রসারী গ্রুপ ওয়ার্ক এতে সন্দেহ আছে কি?বিএনপি সরকারের বয়স যখন কেবল ১২ দিন তখন ইতিমধ্যে লক্ষ লক্ষ বট একাউন্ট হতে সোস্যাল মিডিয়ায় বিএনপি সরকারের বিরুদ্ধে জনগণকে ক্ষেপিয়ে রাখার অজস্র মিথ্যা প্রচার রিউমার স্ক্যানারে মিথ্যা প্রমাণিত। বাস্তবতা হইল তারা বিএনপির সাথে সামনাসামনি রাজনৈতিক আচরণ করতেছে আর একইসাথে পিছনে ছুরি মারতেছে অবৈধ পন্থায় সরকার পতনের প্রেক্ষাপট তৈরির নিরবচ্ছিন্ন এক্টিভিজম সফল করতে।আর বিএনপি সরকারের জনপ্রিয়তা হ্রাসের জন্য এদের সু সংগঠিত মিথ্যাচার যতখানি সক্রিয় বিএনপির অতি উৎসাহী কিছু নেতাকর্মীর কর্মকাণ্ডও ততখানি প্রভাবক। সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীকেই এই পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বিশেষত জুলাইপন্থী বিএনপিকে জুলাইবিরোধি কাজে বিতর্কিত করবার দলীয় সব স্তরের নেতাকর্মীর অপচেষ্টা বন্ধে প্রধানমন্ত্রীকেই হস্তক্ষেপ করতে হবে।
স্মর্তব্য জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের আপামর গণমানুষের অভ্যুত্থান এবং এতে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সহ সব বাংলাদেশি জাতীয়তাবাদী ব্যক্তিমাত্রই জনগণের কাতারে নেমে এসেছিলেন, ওয়াসিম মুগ্ধ প্রাণ দিয়েছে এবং তা আওয়ামী রাজনৈতিক সুবিধাপন্ন অবস্থা নতুন করে দেখার উদ্দেশ্যে নয় বরং নির্মূলের জন্যই। জুলাই গণহত্যা, শাপলা গণহত্যা, বিডিআর গণহত্যার আইনগত বিচার পূঙ্খানুপুঙ্খ সম্পন্ন না করলে বিএনপির সমস্ত ত্যাগী নেতাকর্মী হতে শুরু করে বিএনপির জন্য গণবয়ান উৎপাদনে স্ব-নিয়োজিত বাংলাদেশি জাতীয়তাবাদী বুদ্ধিবৃত্তিক মানুষগুলি যে আস্থাটা হারাবে তার ধাক্কা সামাল দিবার রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি নাই। অতএব ভাবুন নেতা, ভেবে পদক্ষেপ নিন। আওয়ামী প্ররোচনার ফাঁদ হতে দল ও দেশকে রক্ষা করুন। খোদার দোহাই।
