Joy Jugantor | online newspaper

বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে

সদর উপজেলা বিএনপির উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪৭, ১০ অক্টোবর ২০২৬

সদর উপজেলা বিএনপির উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে সদর উপজেলা বিএনপির উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

 বগুড়ায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সদরের রাজাপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ অক্টোবর) বিকেল ৩টায় সদরের মন্ডলধরন চক হবিবের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।রাজাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এবং বগুড়া সদর উপজেলা বিএনপির সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সৈয়দ জহুরুআলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব মাফতুন আহমেদ খান রুবেল।

রাজাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সদস্য জনাব খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আবু সালেহ নয়ন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির ক্রিড়া সম্পাদক জনাব আকমল হোসেন সজল, সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আল আমিন পেস্তা,সহ-প্রচার আতাউর রহমান মিঠু ।

সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী,অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গ্রাম সরকার বিষয়ক সম্পাদক (বগুড়া সদর উপজেলা বিএনপি) জনাব মো: আবু বক্কর সিদ্দিক (রেজা)।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মো: জাহাঙ্গীর হোসেন।বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক ও নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে ক্রীড়াচর্চাকে ছড়িয়ে দিতে বিএনপি ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়া উদ্যোগ অব্যাহত রাখবে।উদ্বোধনী ম্যাচে রাজাপুর ইউনিয়নের বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।