Joy Jugantor | online newspaper

অনুশীলন বাদ দিয়ে বান্ধবীকে নিয়ে নাইটক্লাবে এমবাপ্পে,

সতর্ক করলেন কোচ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:২৪, ৭ অক্টোবর ২০২৬

সতর্ক করলেন কোচ

অনুশীলন বাদ দিয়ে বান্ধবীকে নিয়ে নাইটক্লাবে এমবাপ্পে, সতর্ক করলেন কোচ

কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে রিয়াল মাদ্রিদে তৈরি হওয়া আলোচনা এবার আরও জোরালো হয়েছে। স্প্যানিশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, দলের কোচ জোসে মরিনিওর সঙ্গে এ বিষয়ে ব্যক্তিগতভাবে উত্তপ্ত কথোপকথন হয়েছে ফরাসি তারকার।গত ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে বাঁ হাঁটুতে চোট পান এমবাপ্পে। এরপর প্যারিসের একটি নাইটক্লাবে বান্ধবী এসতের এক্সপোসিতোর সঙ্গে তার সময় কাটানোর ছবি এবং সুইস আল্পসে সাইক্লিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব নিয়ে মাদ্রিদে সমালোচনা শুরু হয়।

স্প্যানিশ অনুষ্ঠান ‘এল চিরিংগিতো’র দাবি, মঙ্গলবার ভালদেবেবাসে সকালের নাশতার সময় এমবাপ্পের সঙ্গে আলাদাভাবে কথা বলেন মরিনিও। সেখানে কোচ নাকি তাকে নিজের অসন্তোষের কথা স্পষ্টভাবে জানান। প্রকাশ্যে এমবাপ্পের পাশে থাকলেও দলের অভ্যন্তরে এমন আচরণ তিনি সমর্থন করেন না বলেও জানিয়ে দেন মরিনিও।চোট কাটিয়ে সোমবার ব্যক্তিগত অনুশীলনে ফিরেছিলেন এমবাপ্পে।

ধারণা করা হচ্ছিল, শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন তিনি। তবে মঙ্গলবার সতীর্থদের সঙ্গে অনুশীলনে দেখা যায়নি তাকে। ফলে ভিয়ারিয়ালের বিপক্ষে তার বেঞ্চে থাকার সম্ভাবনা তৈরি হয়েছে।অবশ্য কয়েক সপ্তাহ আগেও সমালোচনার মুখে এমবাপ্পের পাশে দাঁড়িয়েছিলেন মরিনিও। তখন তিনি বলেছিলেন, যে খেলোয়াড় এক মৌসুমে ৪০ গোল করতে পারে, তাকে দলের জন্য সমস্যা হিসেবে দেখা উচিত নয়।