মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো
লিওনেল মেসি আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার পর আর্জেন্টিনার অধিনায়ক হবে ক্রিশ্চিয়ান রোমেরো। বিষয়টি নিশ্চিত করেছেন আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল অধ্যায়ের ইতি টানবেন মেসি। এমন সময়ই দলের নেতৃত্বে পরিবর্তনের ঘোষণা দিয়ে দিলেন স্কালোনি।এবারের ফিফা উইন্ডোতে বেনিনের বিপক্ষে ওই ম্যাচের আগেও আরও দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ১ অক্টোবর বলিভিয়া আর ৪ অক্টোবর মাঠে নামবে বুরকিনো ফাসোর বিপক্ষে মাঠে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তার আগেই নতুন অধিনায়ক বেছে নিলেন স্কালোনি।
টিওআইসি স্পোর্টসকে আর্জেন্টিনার কোচ বলেন, ‘অধিনায়ক হবে রোমেরো। মেসি ও ওতামেন্ডির পর সে এমনিতেই তৃতীয় অধিনায়ক ছিল। এমিলিয়ানো মার্টিনেজ আছে, সেও আর্মব্যান্ড পরতে পারে। রদ্রিগো ডি পল, যে এই দুটি ম্যাচে থাকবে না, সেও অধিনায়ক হতে পারে। লাওতারো মার্টিনেজও পরতে পারে।’বিদায়ী ম্যাচ খেলতে মেসির সম্মতি ও চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন স্কালোনিএবার আনুষ্ঠানিকভাবে এঅধিনায়কত্বের দায়িত্ব পেলেও রোমেরো আগেও আর্জেন্টিনা দলকে নেতৃত্ব দিয়েছেন। দলের নিয়মিত অধিনায়করা না থাকায় এরই মধ্যে তিনবার তিনি অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন। ২০২৫ সালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ১–০ গোলের গুরুত্বপূর্ণ জয়ে প্রথমবার অধিনায়কের আর্মব্যান্ড পরেন তিনি।
