Joy Jugantor | online newspaper

গাবতলীতে আগুনে পুড়ে ছাই সাত দোকানিকে

সাবেক মেয়র সাইফুলের আর্থিক সহায়তা

গাবতলী (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:১০, ৬ নভেম্বর ২০২৬

সাবেক মেয়র সাইফুলের আর্থিক সহায়তা

গাবতলীতে আগুনে পুড়ে ছাই সাত দোকানিকে সাবেক মেয়র সাইফুলের আর্থিক সহায়তা

বগুড়ার গাবতলীর দাঁড়াইল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া সাত দোকানিকে আর্থিক সহায়তা প্রদান করেছেন জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, পৌর বিএনপির সহ-সভাপতি মতিয়ার রহমান মতি, এস্কেন্দার আলী ময়না, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, বিএনপি নেতা নুরুন নবী প্রামাণিক, আব্দুল হক, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল গণিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজ চলাকালে প্রথমে আলহাজ আলিম ভেটুর মেকানিক্যাল দোকরঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে।ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুনের লেলিহান শিখায় জ্বলজ্বলে হয়ে ওঠে বাজারের একাংশ। এতে ভেটুর মেকানিক্যাল দোকানসহ টান্ডা, জাহাঙ্গীর আলম, সজীব, রফিকুল ও ফজলুর দোকানঘর পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করায় স্থানীয়রা সাবেক মেয়র সাইফুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।