কাহালুতে শহীদ জিয়া স্মৃতি আন্তঃওয়ার্ড গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন
বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নে যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে শহীদ জিয়া স্মৃতি আন্তঃওয়ার্ড গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।আজ শুক্রবার (৬ নভেম্বর ) বিকেল ৩টায় বাখরা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ৫নং মুরইল ইউনিয়ন বিএনপির সভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক জনাব মোঃ কোরবান আলী।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জেলা বিএনপি, বগুড়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব আলহাজ্ব আব্দুল মান্নান, কাহালু পৌর বিএনপির সভাপতি জনাব মোঃ আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আ.খ.ম. তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আব্দুল মমিন ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আলী ভূঁইয়া।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক জনাব সাহাবুদ্দিন, উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক জনাব মোঃ শাহিনুর আলম, উপজেলা বিএনপির সদস্য জনাব মোঃ আব্দুস সামাদ মঙ্গল, উপজেলা বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক জনাব মোঃ বকুল হোসেন এবং মুরইল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ নুরুন্নবী আকন্দ।অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মুরইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মাকছুদুর রহমান মুঞ্জ।খেলা পরিচালনায় দায়িত্ব পালন করবেন বাখরা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কাহালু উপজেলা বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক জনাব মোঃ রফিকুল ইসলাম (মুক্তার)।টুর্নামেন্টটির আয়োজনে রয়েছে মুরইল ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, গ্রাম কমিটি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ফুটবলের মাধ্যমে তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা, সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তোলাই এ টুর্নামেন্টের অন্যতম লক্ষ্য।তাদের প্রত্যাশা, এ আয়োজনের মধ্য দিয়ে এলাকার তরুণ খেলোয়াড়রা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে এবং মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।স্লোগান: মাদক ছেড়ে মাঠে চল, খেলাধুলায় জীবন গড়।
