Joy Jugantor | online newspaper

শাজাহানপুরে ‘সবার আগে বাংলাদেশ’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাজাহাপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৮, ৫ নভেম্বর ২০২৬

শাজাহানপুরে ‘সবার আগে বাংলাদেশ’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শাজাহানপুরে ‘সবার আগে বাংলাদেশ’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বগুড়ার শাজাহানপুরে ‘সবার আগে বাংলাদেশ’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার সোনাকানিয়া স্কুল মাঠে যুব সমাজের আয়োজনে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার।তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলীমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আড়িয়া ইউপি প্যালেন চেয়ারম্যান তাজুল ইসলাম তাজু, আড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আজিজুল হক, সাবেক সদস্য রুবেল হোসেন।

 নয়মাইল যুবসংঘের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম,আড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ আব্দুল মতিন,সাবেক ছাত্রদল সভাপতি ইনছান আলী,আড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি সেলিম রেজা,ছাত্র দলনেতা নাজিবুর রহমান,যুবদল নেতা নাদিম,বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন উদ্বোধনী খেলায় দাঁড়িগাছা টাইগার স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে জয় পায় জালশুকা মাহাবুব ফুটবল একাদশ