Joy Jugantor | online newspaper

পাঁচবিবিতে চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের মন্ডলের গণসংযোগ

পাচঁবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৪, ৫ নভেম্বর ২০২৬

পাঁচবিবিতে চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের মন্ডলের গণসংযোগ

পাঁচবিবিতে চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের মন্ডলের গণসংযোগ

"জনপ্রতিনিধিত্ব কোনো পেশা বা ব্যবসা নয়, জনগণের সেবাই একমাত্র লক্ষ্য" — এই শ্লোগানকে সামনে রেখে পাঁচবিবি উপজেলার ৮নং আওলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গণসংযোগ শুরু করেছেন ইউনিয়ন বিএনপির মনোনীত প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল কাদের মন্ডল।বৃহস্পতিবার বিকেলে উপজেলার রায়গ্রাম বাজারে দলীয় নেতাকর্মী ও কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।এ সময় আব্দুল কাদের মন্ডল বলেন, বাংলাদেশ সরকারের ভিশন তৃণমূল পর্যায়ে বাস্তবায়নের জন্য বিএনপির প্রতিনিধি হিসেবে আগামী নির্বাচনে আমি আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। আপনাদের সমর্থনে নির্বাচিত হলে আওলাই ইউনিয়নকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত রাখার চেষ্টা করবো।

রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষকদের উন্নয়নে কাজ করবো। সুযোগ পেলে আওলাই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।তিনি আরও বলেন, আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার জন্য নির্বাচনে এসেছি। আপনারা পাশে থাকলে, আপনাদের ভোটে নির্বাচিত হলে প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেবো। তরুণদের কর্মসংস্থান, নারীদের নিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ গঠন হবে আমার প্রধান অঙ্গীকার।গণসংযোগকালে ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাহার আলী, সহ-সভাপতি আমিনুল ইসলাম কাজী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।