বগুড়ায় মানিকচক উচ্চ বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ
বগুড়ায় মানিকচক উচ্চ বিদ্যালয়ের অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব স্কুল ড্রেস তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. হামিদুল হক চৌধুরী হিরু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। বিশেষ বক্তা ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ।মানিকচক উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. খায়রুল ইসলাম রকির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিনুর হাসান শাওন, সাধারণ সম্পাদক হোসেন আলী, মহানগর ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব রেজাউল হক, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শামিম, সহ সভাপতি আতাউর রহমান, বিএনপিনেতা মুকুল, সাবেক প্রধান শিক্ষক সাইফুল, রাজাপুর আনসার সমাজ উন্নয়ন উচ্চ বিদ্যালয় এর সভাপতি আরিফুল ইসলাম , রানা, যুবনেতা বাপ্পি।
মহিলা দলের মানসুরা, মনিরা, শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থী ও অভিভাবকরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দিতে হলে সমাজের অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো প্রয়োজন। অর্থনৈতিক অসচ্ছলতার কারণে কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং যুগ্ম আহ্বায়ক, আমরা জুলাই যোদ্ধা বগুড়া, মো. আশরাফুল ইসলাম তুষার।
