অভিরামপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটিকে সংবর্ধনা
বগুড়ার মোকামতলা উপজেলার অভিরামপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার নবগঠিত এডহক কমিটির সদস্যবৃন্দ ও সভাপতি শরিফুল হাসান নয়নকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিক। বিশেষ অতিথির বক্তব্য দেন মোকামতলা উপজেলা বিএনপির সদস্য সচিব রোকন-উদ-দৌলা রুবেল ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মোফাজ্জল হোসেন।বিশেষ অতিথির বক্তব্যে রোকন-উদ-দৌলা রুবেল মাদ্রাসার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে বিএনপি দায়িত্বভার গ্রহণ করেছে।
সেই পরিস্থিতি থেকে উত্তরণে সারাদেশে এবার যে বাজেট দেওয়া হয়েছে, তা ইতিহাস সৃষ্টি করেছে। ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে সরকারকে প্রতি মাসে ২৫ হাজার কোটি টাকা ঋণের বোঝা টানতে হচ্ছে।তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থী ও গ্রামের খেটে খাওয়া মানুষদের ভাগ্যের উন্নয়নে মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। একই সঙ্গে মোকামতলা ও শিবগঞ্জ উপজেলার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছেন এ এলাকার সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।এ সময় তিনি মাদ্রাসার বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্টদের সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।অনুষ্ঠানে মোকামতলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরে আলম মো. মামুনুর রশিদ, রুহুল আমিন ফটু, মোকামতলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নাজমুল হুদা শাকিলসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং মাদ্রাসার শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
