Joy Jugantor | online newspaper

সাপাহার থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৫, ২ নভেম্বর ২০২৬

সাপাহার থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার

সাপাহার থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার

নওগাঁর সাপাহার থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধারসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে জেলার পোরশা ও মান্দা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারা হলেন- মান্দা উপজেলার দুর্গাপুর গ্রামের আলাউদ্দিন মন্ডলের ছেলে সহিদুল ইসলাম (৩৫) এবং বগুড়ার আদমদীঘি উপজেলার রামপুরা (মাদ্রাসাপাড়া) এলাকার দিলবর হোসেনের ছেলে মাসুদ রানা (৩২)। থানা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের একটি দল রোববার রাত দেড়টার দিকে পোরশা উপজেলার নিতপুর এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মান্দা উপজেলার দুর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে সহিদুল ইসলামের বাড়ি থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ সময় সহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা বলেন- পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম স্যারের দিকনির্দেশনায় অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। গত শুক্রবার দুপুর দেড়টায় সাপাহার লাবনী সুপার মার্কেটের শরিফুল গিফট কর্নারের মালিক শাহিন আলমের ১১০ সিসির কালো রঙের হোন্ডা ড্রিম নিউ মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় ওই দিন রাতেই শাহিন আলম বাদী হয়ে সাপাহার থানায় একটি মামলা দায়ের করেন।