বগুড়ায় সড়ক নিরাপত্তায় নিসচা`র মাসব্যাপী কর্মসূচির সমাপনী, সম্মাননা পেলেন দক্ষ চালকরা
বগুড়ায় সড়ক নিরাপত্তায় নিসচা'র মাসব্যাপী কর্মসূচির সমাপনী, সম্মাননা পেলেন দক্ষ চালকরাসড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ায় মাসব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া জেলা শাখা।অক্টোবর মাসজুড়ে পরিচালিত এসব কর্মসূচির ধারাবাহিকতায় শনিবার (৩১ অক্টোবর) বিকাল ৫টায় মাসব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সড়ক নিরাপত্তায় দায়িত্বশীল ভূমিকা, পেশাগত দক্ষতা, ট্রাফিক আইন মেনে চলা ও সচেতনতার স্বীকৃতিস্বরূপ দক্ষ চালকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।নিসচা বগুড়া জেলা শাখার সভাপতি হাসান আলী আলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে চালক, পথচারীসহ সর্বস্তরের মানুষের সচেতনতা অত্যন্ত জরুরি। সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলতে হবে। সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতোয়ার রহমান ও হাইওয়ে সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন।
সভাপতির বক্তব্যে হাসান আলী আলাল বলেন, সড়ক দুর্ঘটনা একটি জাতীয় সমস্যা। একটি সড়ক দুর্ঘটনায় শুধু একজন মানুষের মৃত্যু হয় না, এর সঙ্গে একটি পুরো পরিবার জীবনের কঠিন সংগ্রামের মুখে পড়ে। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী, পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা বজায় রাখা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা এবং যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিসচা বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ ও সহসভাপতি বাবু বসুধা। এতে সংগঠনের নেতৃবৃন্দ, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, চালক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।ক্যাপশন: শনিবার বিকেলে নিসচা বগুড়া জেলা শাখার আয়োজনে মাসব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে দক্ষ চালকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন।
